২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বীনা মালিক গোপনে পাকিস্তানে

নগ্ন ছবি ছাপিয়ে বলিউডে ঝড় তোলা পাকিস্তানি অভিনেত্রী বীনা মালিক গোপনে স্বদেশে পাড়ি জমিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 03:54 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগ্ন ছবি ছাপিয়ে বলিউডে ঝড় তোলা পাকিস্তানি অভিনেত্রী বীনা মালিক গোপনে স্বদেশে পাড়ি জমিয়েছেন। রোববার মুম্বাই থেকে তার নিখোঁজ হওয়ার খবর প্রকাশ করেছিলো টাইমস অফ ইন্ডিয়া। পরে পাকিস্তানে দি নিউজ জানায়, গোপনে নিজের দেশে ফিরেছেন এই অভিনেত্রী। বাড়ি পাকিস্তানে হলেও বীনা মালিক সা¤প্রতিক সময়ে ভারতে একটি আলোচিত নাম। একটি সাময়িকীতে তার নগ্ন ছবি প্রকাশ হলে তা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। বীনা মালিককে পাকিস্তানে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগও এসেছে। আর এর মধ্যেই এই অভিনেত্রীর ‘নিখোঁজ’ সংবাদ জানায় টাইমস অফ ইন্ডিয়া। ‘মুম্বাই ১৩৫ কিলোমিটার’ নামে বলিউডের একটি চলচ্চিত্রে অভিনয় করছেন বীনা, কিছুদিন ধরে এর শুটিংও চলছে। শুক্রবার থেকে বীনা শুটিংয়ে যাচ্ছিলেন না বলে জানান চলচ্চিত্রটির নির্মাতা হেমন্ত মধুকর। তিনি টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, “১৫ দিন ধরে নিয়মিত শুটিংয়ে আসছিলো বীনা। প্রতিদিনই একটি গাড়ি তাকে আনতে যায় এবং দিয়ে আসে। কিন্তু শুক্রবার থেকে সে আর আসছে না।” বৃহস্পতিবার শুটিং শেষে যাওয়ার সময় বীনাকে বেশ বিমর্ষ লাগছিলো বলে জানান হেমন্ত। তিনি বলেন, “শুক্রবার সকালে সে একটি এসএমএস পাঠায় যে তার শরীর ভালো নেই এবং ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে সে খুবই আপসেট।” “এরপর থেকে যতবারই ফোন করি, তার মোবাইল ফোনটি বন্ধ পাচ্ছি,” বলেন হেমন্ত। বীনার হঠাৎ এই অন্তর্ধান নিয়ে তার ম্যানেজার প্রতীক মেহতা টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, “আমি খুব শিগগিরই থানায় অভিযোগ করবো। শুধু অপেক্ষা করছি, আমাদের আইনজীবীর জন্য।” তবে এরই মধ্যে দ্য নিউজ জানায়, শুক্রবার ওয়াগা সীমান্ত দিয়ে পাকিস্তানে ঢুকেছেন বীনা। বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, বীনার পাসপোর্ট তার প্রকৃত নামে। আর তিনি সীমান্ত পেরিয়েছেন বোরকা পরে। ফলে জাহিদা নামে বোরকা পরা নারীর আড়ালে যে বীনা ছিলেন, তা কারো নজরে পড়েনি। পত্রিকাটির খবর, বীনানে সীমান্তে দিয়ে গেছেন তার বন্ধু অস্মিত প্যাটেল। বীনা সীমান্ত পাড়ি দিয়ে উঠেছেন লাহোরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৫ ঘ.