সউল, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-রক্ষণশীল রাষ্ট্র উত্তর কোরিয়ায় চালু হচ্ছে নতুন ৩জি (তৃতীয় প্রজন্মের) সেলফোন নেটওয়ার্ক। যে রাষ্ট্রে মাত্র ৪ বছর আগেও মোবাইল ফোন ব্যবহারের অপরাধে মানুষের কারাদণ্ডসহ মৃত্যুদণ্ড পর্যন্ত হয়েছে।
নতুন এ নেটওয়ার্কে এ বছরের শেষ নাগাদ প্রায় ১০ লাখ মোবাইল ফোন ব্যবহারকারীর নাম নিবন্ধন করবে উত্তর কোরিয়া।
সেলফোন ব্যবহারের ওপর কড়াকড়ির এ দেশটিতে স¤প্রতি নাটকীয়ভাবে বেড়েছে সেলফোন ব্যবহারকারীর সংখ্যা।
এ ফোন ব্যবহারকারীর বেশির ভাগই রাজধানী পিয়ংইয়ংয়ের অভিজাত অধিবাসী যাদের মোবাইল কেনা এবং ফোন বিল দেওয়ার সামর্থ্য আছে।
পিয়ংইয়ঙয়ে সাত বছর ধরে বসবাসকারী আইনজীবী ও উপদেষ্টা মাইকেল হে বলেন, "দুই বছর আগের চেয়ে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা আশ্চর্যজনকভাবে বাড়ছে।"
দ্ইু বছর আগে ব্যবহারকারীর সংখ্যা ৭০ হাজারেও কম ছিল।
২০০২ সালের নভেম্বরে উত্তর কোরিয়ায় মোবাইল ফোন সার্বিস চালু হলেও ১৮ মাস পর কোনো কারণ না জানিয়েই তা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
কিন্তু পরে আবার ২০০৮ সালের ডিসেম্বরে মোবাইল ফোন ব্যবহারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়ে মিসরীয় কোম্পানি ওরাসকমের সঙ্গে ৩জি (তৃতীয় প্রজন্ম) নেটওয়ার্ক গড়ে তোলার জন্য চার বছরের চুক্তি করে উত্তর কোরিয়া। এর আওতায়ই নেটওয়ার্কটি চালু হচ্ছে।
চলতি মাসে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায়, পিয়ংইয়ংয়ে বসবাসকারীদের মধ্যে ২০ থেকে ৫০ বছর বয়সীদের ৬০ শতাংশই মোবাইল ফোন ব্যবহার করে। প্রায় ৩০ লাখ মানুষ অধ্যুষিত শহরটিতে বসবাসের জন্য নিয়ন্ত্রিতভাবে পুনর্নিরীক্ষণের মাধ্যমে অনুমতি দেয়া হয়ে থাকে।
প্রতিবেদনে বলা হয়েছে, " ২০ থেকে ৩০ বছর বয়সী তরুণ স¤প্রদায় ও ব্যবসায়ীরা মোবাইলফোনকে আবশ্যিক মনে করে এবং অনেক তরুণ মোবাইল ছাড়া তাদরে জীবন ভাবতেই পারে না।"
গত বছর ফোন কল রেট কমানোর পর ব্যবহারকারীর সংখ্যা আরো বেড়েছে। তবে এ ফোন দিয়ে দেশের অভ্যন্তরে বা বাইরে কোথাও ফোন করা যায় না এবং এতে ইন্টারনেটও নেই। সরকার এখনও তথ্য প্রবাহ কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৫৩ঘ.
bdnews24