২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড দামে নিলাম হলুদ হীরা

'সানড্রপ' বা 'সূর্যবিন্দু' নামের বিশ্বের সবচেয়ে বড় হলুদ হীরাটি মঙ্গলবার রাতে নিলামে ১ কোটি ২৩ লাখেরও বেশি মার্কিন ডলারে বিক্রি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

জেনেভা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- 'সানড্রপ' বা 'সূর্যবিন্দু' নামের বিশ্বের সবচেয়ে বড় হলুদ হীরাটি মঙ্গলবার রাতে নিলামে ১ কোটি ২৩ লাখেরও বেশি মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বিশ্ববিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সথবি একথা জানিয়েছে। তারাই হীরাটি নিলামে তুলছে। হলুদ হীরাটির জন্য এ দাম বিশ্ব রেকর্ড গড়েছে বলে মন্তব্য করেছেন সথবির নিলামকারী ডেভিড বেনেত। নাশপাতি আকৃতির হলুদ রঙের বিভিন্ন শেডের নয়নাভিরাম জলজ্বলে এ হীরাটির ওজন ১শ ১০ ক্যারেট। নিলামে এর দাম ১ কোটি ১০ লাখ ডলার থেকে ১ কোটি ৫০ লাখ ডলারে উঠবে বলে আগেই ধারণা করেছিলো সথবি। সূর্যবিন্দু (সানড্রপ) নামের বিরল এ হলুদ হীরা গত বছর দক্ষিণ আফ্রিকার খনিতে পাওয়া যায়। ১শ' ক্যারেটের বেশি ওজনের হীরা অত্যন্ত দু®প্রাপ্য। আর ১১০ ক্যারেটের এ হীরাটির বিশেষ হলুদ রং একে আরো অনন্য করে তুলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৫০ঘ.