২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে গ্রন্থমেলা শুরু মঙ্গলবার

অমর একুশে গ্রন্থমেলা-২০১১ শুরু হচ্ছে মঙ্গলবার। এদিন বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 09:13 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অমর একুশে গ্রন্থমেলা-২০১১ শুরু হচ্ছে মঙ্গলবার। এদিন বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সোমবার বাংলা একাডেমীর সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে একাডেমী কর্তৃপক্ষ। এবারের মেলায় ৩৭৬টি প্রতিষ্ঠান স্টল দিচ্ছে। গতবছর ৩৫৬টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। বাংলা একাডেমীর মহাপরিচালক ড. শামসুজ্জামান খান জানান, মেলাকে কেন্দ্র করে বর্ধমান হাউজের নিচতলায় জাতীয় লেখক ও সাহিত্য জাদুঘর চালু করা হবে। এতে বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ তুলে ধরার পাশাপাশি রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্যকর্ম তুলে ধরতে আলাদা বিভাগ থাকবে। এতে স্থান পাবে মাইকেল মধুসুদন দত্তের হাতে লেখা কিছু চিঠি। "রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে এবারের মেলায় সেমিনারের মূল থিম থাকবে 'রবীন্দ্রনাথ'। আর সাংস্কৃতিক অনুষ্ঠানও তার শিল্পকর্মকে ঘিরেই উপস্থাপন করা হবে," বলেন মহাপরিচালক। এ সময় বাংলা একাডেমীর সমন্বয় ও জনসংযোগ বিভাগের উপপরিচালক মুর্শিদ আনোয়ার জানান, এবার মেলা প্রাঙ্গণকে নয়টি চত্বরে বিভক্ত করা হয়েছে। সেগুলোর নামকরণ করা হয়েছে ভাষা-শহীদ, বরেণ্য লেখক, সাহিত্যিক, কবি ও বুদ্ধিজীবীদের নামে। যেমন- ভাষা শহীদ চত্বর, রবীন্দ্র চত্বর, ড. মুহাম্মদ শহীদুল্লাহ চত্বর, নজরুল চত্বর, সাহিত্য বিশারদ চত্বর, সুফিয়া কামাল চত্বর, ধীরেন্দ্রনাথ চত্বর, সোমেন চন্দ্র চত্বর ও রোকেয়া চত্বর। শামসুজ্জামান জানান, মেলায় শিশু কর্ণারে থাকবে শিশু-কিশোরদের পুস্তক প্রকাশনা প্রতিষ্ঠান। এছাড়া মেলার সংবাদ পাঠানোর সুবিধার্থে থাকবে মিডিয়া সেন্টার। সংবাদ সম্মেলনে জানানো হয়, বইমেলা প্রাঙ্গণ ওয়াইফাই প্রযুক্তির আওতায় থাকবে। এছাড়া সম্পূর্ণ পলিথিন ও ধুমপানমুক্ত থাকবে। অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের ২০১০ সালে প্রকাশিত গ্রন্থের মধ্য থেকে গুনগতমান বিচারে সেরা গ্রন্থের জন্য প্রকাশককে 'চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার' এবং বইমেলায় সর্বাধিক সংখ্যক মানসম্মত বই প্রকাশের জন্য শ্রেষ্ঠ তিনটি প্রকাশনা প্রতিষ্ঠানকে 'মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার' দেওয়া হবে। ছুটির দিন ছাড়া বইমেলা ১ থেকে ২৮ ফেব্র"য়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা এবং ২১ ফেব্র"য়ারি সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন। এছাড়া মেলা প্রাঙ্গণ থেকে চ্যানেল আই, বাংলা ভিশন, রেডিও ফূর্তি, রেডিও টুডে ও চায়না রেডিও ইন্টারন্যাশনাল সরাসরি অনুষ্ঠান স