নয়াদিল্লি, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রায় ১০ মাস আগে যুক্তরাষ্ট্রের বাজারে অ্যাপল কোম্পানির সাড়া জাগানো আইপ্যাড এবার ভারতের বাজার মাত করেছে।
ভারতে মডেল ভেদে অ্যাপলের এই আইপ্যাড বিক্রি হচ্ছে ২৭,৯০০ রুপি থেকে ৪৪,৯০০ রুপির (৬১২ ডলার থেকে ৯৮৫ ডলার) মধ্যে।
কেবলমাত্র ওয়াই-ফাই এ কাজ করা ১৬ জিবি মডেলের আইপ্যাডের দাম ২৭ হাজার ৯০০ রুপি।
আর ওয়াই-ফাই এবং থার্ড-জেনারেশন (থ্রিজি) মোবাইল নেটওয়ার্ক দুই সুবিধা থাকা আইপ্যাডগুলোর দাম ৩৪ হাজার ৯০০ রুপি।
এছাড়াও আছে ১৬, ৩২ এবং ৬৪ জিবি মডেলের আইপ্যাড। ক্রেতারা তাদের পছন্দমত এর যে কোনটিই কিনতে পারেন।
ওয়াই-ফাই এবং থ্রিজি সুবিধার ৬৪ জিবি মডেলের আইপ্যাডগুলোর দাম ৪৪ হাজার ৯০০ বলে জানানো হয়েছে অ্যাপলের ওয়েবসাইটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৭ ঘ.
bdnews24