২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ তলা থেকে পড়েও বেঁচে গেলেন এক নারী

হোটেলের ২৩ তলা থেকে লাফিয়ে পড়েও বেঁচে গেলেন এক আর্জেন্টাইন নারী। সোমবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সের শহরতলীতে এই ঘটনা ঘটে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 01:30 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

বুয়েনস আয়ার্স, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হোটেলের ২৩ তলা থেকে লাফিয়ে পড়েও বেঁচে গেলেন এক আর্জেন্টাইন নারী। সোমবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সের শহরতলীতে এই ঘটনা ঘটে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। আত্মহত্যার চেষ্টাকারী ওই নারীর বয়স ৩৩ বছর। তিনি এখন বুয়েনস আয়ার্সের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন। ২৩ তলা থেকে লাফিয়ে পড়ে তিনি একটি টাক্সি ক্যাবের ছাদে এসে পড়েন। তার পতনের আগ মুহূর্তে ট্যাক্সি ড্রাইভার গাড়ি ছেড়ে এক পাশে ঝাঁপিয়ে পড়ে আত্মরক্ষা করেন। ওই নারী বুয়েনস এইরেসের প্যানামিরিকানো হোটেলের ২৩ তলা থেকে লাফিয়ে পড়েন। এ সময় একজন পুলিশ ওই নারীকে পড়তে দেখেন। হোটেলের নিচে পার্ক করা গাড়ি থেকে ড্রাইভার মিগুয়েল কাজাল পুলিশকে উপর দিকে তাকিয়ে থাকতে দেখে সেদিকে তাকালে পড়ন্ত নারীকে দেখতে পান। তিনি জানান, দৌড়ে গাড়ি থেকে বের হয়ে আসতে না পারলে গাড়ির ভেতর চাপা পড়ে মারা যেতে পারতেন তিনি । একথা বলার সময় ওই নারীর পতনের কারণে ভেঙ্গে যাওয়া ছাদ ও ভাঙা উইন্ডস্ক্রিন নিয়ে মিগুয়েলের পাশেই গাড়িটি দাঁড়িয়ে ছিল বলে জানায় রয়টার্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৫২ঘ.