২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদুল ফিতর উদযাপিত

একমাস রোজা রাখার পর শনিবার দেশজুড়ে মুসলমানরা আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছে তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 05:46 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একমাস রোজা রাখার পর শনিবার দেশজুড়ে মুসলমানরা আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছে তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সকালে ঈদের নামাজ পড়তে নানা বয়সীরা ঈদগাহ আর মসজিদে যান। ঈদের নামাজ শেষে ধীরে ধীরে শুরু হয় পারিবারিক ও সামাজিক দেখা-সাক্ষাত পর্ব। নামাজে যাওয়ার আগেই মুসল্লিরা দুঃস্থ ও দরিদ্রদের সাহায্য বা ফিতরা দেন। এবার ৩০ রোজা শেষে বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। গত বছর উদযাপিত হয় ২৯ রোজার পর। শনিবার রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হাইকোর্ট লাগোয়া জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধান বিচারপতি এম ফজলুল করিম, স্পিকার আবদুল হামিদ, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, মন্ত্রিসভার সদস্যবর্গ, সাংসদ, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক, সরকারি ও সামরিক বাহিনীর ঊধর্ তন কর্মকর্তা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষাবিদসহ সর্বস্তরের নাগরিকরা সেখানে ঈদের নামাজ আদায় করেন। নামাজের পর রাষ্ট্রপতি মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন। দেশ ও জাতির কল্যাণ এবং মুসলমান উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয় জাতীয় ঈদগাহে সুষ্ঠুভাবে ঈদ জামাত অনুষ্ঠানে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ঈদগাহের সব প্রবেশপথ এবং ভিভিআইপি ও ভিআইপিদের নামাজের স্থানসহ ঈদগাহ মাঠের প্যান্ডেলে ২২টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়। এছাড়া ছিল সাদা পোশাকের র‌্যাব ও পুলিশ সদস্যরা। জাতীয় ঈদগাহ ময়দানের প্যান্ডেল ছাড়িয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় প্রেসক্লাব ও শিক্ষা ভবনের সামনের রাস্তায় হাজার হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। শতশত মহিলাও জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন। এবার জাতীয় ঈদগাহে পাঁচ হাজার মহিলাসহ প্রায় সোয়া লাখ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া ডিসিসির উদ্যোগে এবার মহানগরীর ৯০টি ওয়ার্ডে ৩৬১টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজের পর বঙ্গভবনে সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপতি মো. জিল্লুুর রহমান এবং সকাল সাড়ে ৯টায় শেরে বাংলা নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনীতিক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া বেলা পৌনে ১২টায় ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। প্রথমে কূটনীতিকদের সঙ্গে পরে সর্বস্তরের মানুষজনের সঙ্গে কুশল বিনিয়ম করেন তিনি । ঈদ উপলক্ষে রাজধানীকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয়, সুপ্রিমকোর্ট, হাইকোর্টসহ রাজধানীর সরকারি ও বেসরকারি ভবনে ভোরে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। ঢাকার বনানী গেইট থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত প্রধান সড়ক ও সড়ক দ্বীপগুলোর দুই প্রান্ত জাতীয় পতাকা এবং বাংলা ও আরবীতে 'ঈদ মোবারক' লেখা পতাকা দিয়ে সজ্জিত করা হয়। ঈদের দিন হাসপাতাল, এতিমখানা ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। কেন্দ্রীয় কারাগারসহ সব কারাগারগুলোতে আলাদা জামাতেরও ব্যবস্থা করা হয়। ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া পৃথক পৃথক বাণীতে দেশবাসীসহ মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। এছাড়া জাতীয় পাটির চেয়ারম্যান এইচ এম এরশাদ, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিকল্পধারা'র সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমেদ, সাবেক সাংসদ আ স ম আবদুর রবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পৃথক পৃথক বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। সেইসঙ্গে তারা মুসলিম উম্মার প্রতি সংহতিও প্রকাশ করেন। ঈদ উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিক ও সাময়িকী এরইমধ্যে প্রকাশ করেছে বর্ণিল ঈদ সংখ্যা। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল স