ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর, শরীয়তপুর, ভোলা ও নারায়ণগঞ্জের শতাধিক গ্রামে বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
এসব এলাকার প্রায় ৫২ হাজার বাসিন্দা ঈদের আনন্দে মেতে উঠেছে।
১৩৫ বছর ধরে দেশের অন্যান্য এলাকার চেয়ে এভাবেই আগে ঈদ উদযাপন করে আসছে এসব গ্রামের বাসিন্দারা।
মূলতঃ শরীয়তপুরের সুরেশ্বর দায়রা শরীফের প্রতিষ্ঠাতা শাহ সুরেশ্বরীর অনুসারীরা এভাবে ঈদ পালন করে থাকে। অবশ্য চট্রগ্রামের সাতকানিয়া এবং ভান্ডারি শরিফ পীরের অনুসারীরাও এভাবে ঈদ পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুর জেলার ২০টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে বৃহস্পতিবার। ঈদকে ঘিরে এসব মানুষের মাঝে চলছে ব্যাপক ঈদ উৎসবের আমেজ।
সকাল ১০ দশটায় মাদারীপুর জেলা সদরের কালিকাপুর ইউনিয়নের তাল্লুকগ্রামের চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, পূর্ব পাঁচখোলা, বাহেরচর কাতলা, কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর ঈদগাহ মাঠ, কয়ারিয়া, রাজৈর উপজেলার শ্রীনদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে প্রায় ১০ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।
এছাড়া শরীয়তপুরের ভোজেশ্বর, পালং, চন্ডিপুরসহ বিভিন্ন গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাল্লুুক গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার মোল্লা বলেন, "সকাল ১০টায় এলাকায় ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় চরকালিকাপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে। তাল্লুক গ্রামের পাঁচ হাজার লোক এ জামাতে যোগ দেয়।"
ভোলা প্রতিনিধি জানান, ভোলার পাঁচটি উপজেলার ১৪টি গ্রামের প্রায় দুই হাজার পরিবার বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন করছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শরিয়তপুরের নরিয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের পীরের মুরিদ ও ভোলা জেলার দায়িত্বে নিয়োজিত খলিফা মো. মজনু মিয়া।
মজনু মিয়া বলেন, "ভোলা সদর উপজেলার ইলিশা, রতনপুর, বোরহানউদ্দিন উপজেলার টবগী, মুলাইপত্তন, তজুমদ্দিন উপজেলার শিবপুর, খাসেরহাট, চাঁদপুর, চাঁচড়া, লালমোহন উপজেলার পৌরশহর, ফরাজগঞ্জ এবং চরফ্যাশন উপজেলার পৌরশহর, দুলারহাট, ঢালচর ও চরপাতিলা গ্রামের প্রায় দুই হাজার পরিবার প্রতিবছর এভাবে ঈদুল ফিতর উদযাপন করে থাকেন।"
বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ৯টায় টবগী গ্রামের মজনু মিয়ার বাড়ির আঙ্গিনায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও গ্রামের চৌকিদার বাড়ির জামে মসজিদে এবং পঞ্চায়েত বাড়ির জামে মসজিদে সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।"
এ ছাড়া তজুমদ্দিন উপজেলার ছালাম মেম্বার বাড়ি, আব্দুল
bdnews24