২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অক্সফোর্ড অভিধানে স্থান পেলো 'ভুভুজেলা'

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০১০ চলাকালে যে বাদ্যযন্ত্রটি বিশ্ববাসীর কাছে পরিচিত হয়ে উঠেছে তা আফ্রিকার ঐতিহ্যবাহী বাঁশি 'ভুভুজেলা'। বিশ্ব পরিচিত এ শব্দটি এবার স্থান পেলো ইংরেজী অক্সফোর্ড অভিধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 01:00 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

লন্ডন, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স লাইফ)- ফিফা ফুটবল বিশ্বকাপ ২০১০ চলাকালে যে বাদ্যযন্ত্রটি বিশ্ববাসীর কাছে পরিচিত হয়ে উঠেছে তা আফ্রিকার ঐতিহ্যবাহী বাঁশি 'ভুভুজেলা'। বিশ্ব পরিচিত এ শব্দটি এবার স্থান পেলো ইংরেজী অক্সফোর্ড অভিধানে। বৃহস্পতিবার প্রকাশিত অভিধানটির তৃতীয় সংস্করণে সংযোজিত ২ হাজার নতুন শব্দ ও শব্দ সমষ্টির মধ্যে একটি হচ্ছে ভুভুজেলা। উপন্যাস থেকে ইন্টারনেট মেসেজ বোর্ড সর্বত্র ব্যবহৃত ২শ কোটি শব্দ বিশ্লেষণ করে সংযোজিত ওই নতুন শব্দগুলো বাছাই করা হয়েছে। বহুল ব্যবহৃত ও পরিচিত শব্দগুলোর মধ্যে 'ডিফ্রেন্ড'- কোন বন্ধুকে বন্ধুর তালিকা বা সামজিক যোগাযোগের কোন সাইট থেকে বাদ দেওয়া অর্থে, 'টুইটআপ'- টুইটারের মাধ্যমে সভার আয়োজন করা অর্থে এবং দুইজন মানুষের মধ্যে শরীরিক সম্পর্ক ব্যতীত গভীর সম্পর্ক বোঝাতে 'ব্রোমান্স' শব্দটি যোগ হয়েছে। এছাড়া 'সোস্যাল মিডিয়া' প্রত্যয়টিও অভিধানে নতুন করে যোগ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮২৩ ঘ.