২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব বাঘ দিবস ২৯ জুলাই

আগামী ২৯ জুলাই পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও "বিশ্ব বাঘ দিবস" উদযাপন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2010, 04:59 AM

Updated : 25 Aug 2022, 05:11 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আগামী ২৯ জুলাই পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও "বিশ্ব বাঘ দিবস" উদযাপন করা হবে। এবারের বিশ্ব বাঘ দিবসের মুল প্রতিপাদ্য বিষয় "বিপন্ন বাঘ বাঁচান, সুন্দরবন রক্ষা করুন" । এদিন জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে র‌্যালী বের করা হবে। প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, সচিব মিহির কান্তি মজুমদার উপস্থিত থাকবেন। পরিবেশ ও বন মন্ত্রণালয়, বন অধিদপ্তর, বিশ্ব ব্যাংক, বাংলা লিংক ও ওয়াইল্ডলাইফ ট্রাষ্ট অব বাংলাদেশের যৌথ উদ্যোগে বাঘ সংরক্ষণে ব্যাপক জনমত সৃষ্টির জন্য ঢাকা, খুলনা ও সাতক্ষীরা জেলা সদরে বর্ণাঢ্য পদযাত্রা, আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএএ/১৮৫৪ঘ.