২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভবিষ্যতদ্রষ্টা অক্টোপাসকে অবমুক্ত করার আহ্বান

বিশ্বকাপ ফুটবল ম্যাচে জার্মানি সম্পর্কে সঠিক ভবিষ্যদ্বাণী করে বিখ্যাত হয়ে যাওয়া অক্টোপাসকে অবমুক্ত করে দেওয়া উচিত বলে দেশটির প্রাণী অধিকার বিষয়ক সংগঠন পিইটিএ শুক্রবার জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2010, 02:59 PM

Updated : 25 Aug 2022, 01:24 PM

বার্লিন, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- বিশ্বকাপ ফুটবল ম্যাচে জার্মানি সম্পর্কে সঠিক ভবিষ্যদ্বাণী করে বিখ্যাত হয়ে যাওয়া অক্টোপাসকে অবমুক্ত করে দেওয়া উচিত বলে দেশটির প্রাণী অধিকার বিষয়ক সংগঠন পিইটিএ শুক্রবার জানিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, "পল (অক্টোপাস) ভবিষ্যদ্বাণী করেছিল যে আর্জেন্টিনাকে পরাজিত করবে জার্মানি। এ জন্য শনিবার পলও আনন্দ করতে পারে। আর কেবল ফুটবল ভক্ত নয় বরং পিইটিএ জার্মানিও এখন পলকে মুক্ত করে দেওয়ার কথা বলছে।" ফ্রান্সের দক্ষিণাঞ্চচলীয় এলাকার জাতীয় পার্কের পানিতে এটাকে অবমুক্ত করার আহ্বানও জানিয়েছে সংগঠনটি। পিইটিএ'র পরিবেশবিদ তানজা ব্রেইনিং বলেন, "ছোট একটি অ্যাকুরিয়ামে পলকে রাখা হয়েছে। আমরা মনে করি, সমুদ্রের পানিতে পল ভালো থাকবে।" জার্মানের পতাকাসহ একটি এবং বিশ্বকাপ ফুটবল ম্যাচে তাদের প্রতিপক্ষের পতাকাসহ মোট দুটি প্লাস্টিকের বাক্স পলের ট্যাঙ্কে রাখা হয়েছিল। আর দুটোতেই সুস্বাদু খাবার রাখা ছিল। যে বাক্সটিকে পল আগে খুলবে সে দলই বিশ্বকাপ ম্যাচে জয়ী হবে বলে ধরে নেওয়া হয়েছিল। টুর্নামেন্টের আগে পল সঠিকভাবেই ভবিষ্যদ্বাণী করেছিল যে গ্র"প ডি'র ম্যাচে জার্মানির কাছে ঘানা ও অস্ট্রেলিয়া হেরে যাবে। আর গত শনিবার কেপ টাউনে কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে আর্জেন্টিনা পরাজিত হওয়ার কথা আগেই জানিয়েছিল পল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৩১ঘ.