২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযুক্তির জোয়ারে ভেসে যাচ্ছে বই

বিশ্বে নতুন প্রযুক্তি এবং ভিডিও চিত্র যেভাবে শিশুদের মন জয়ের প্রতিযোগিতায় নেমেছে তাতে বিলুপ্তির ঝুঁকিতে পড়েছে বই। ব্রিটিশ নাট্যকার টম স্টপার্ড একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2010, 04:42 PM

Updated : 25 Aug 2022, 12:36 PM

লন্ডন, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বে নতুন প্রযুক্তি এবং ভিডিও চিত্র যেভাবে শিশুদের মন জয়ের প্রতিযোগিতায় নেমেছে তাতে বিলুপ্তির ঝুঁকিতে পড়েছে বই। ব্রিটিশ নাট্যকার টম স্টপার্ড একথা বলেছেন। স্টপার্ড টেলিভিশন, বেতার এবং চলচ্চিত্রের জন্য স্ক্রিপ্ট লেখেন। বিজ্ঞান ও প্রযুক্তির তোড়ে অধ্যয়নকে আর কেউ তেমন আমল দিচ্ছে না বলে সতর্ক করে দিয়েছেন তিনি। সংবাদপত্রগুলোতে স্টপার্ডের উদ্ধৃতি দিয়ে বলা হয়, "আমার ছাত্রজীবনে ছাপার অক্ষরের যে মূল্য ছিল এখন আর তা নেই।" তিনি বলেন, "শিশুরা এখন এমন এক প্রযুক্তির জগতে বাস করছে যেখানে ভিডিও চিত্র বইয়ের পাতাকে ছাপিয়ে যাচ্ছে।" তিনি আরো বলেন, "আমি মনে করি এর প্রভাব ক্ষতিকর হবে...... আমি চাইনা বইয়ের পাতা এভাবে হারিয়ে যাক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৩৭ গ.