২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্থূলতার আরাধনা!

বিশ্বের সবচেয়ে স্থূলকায় নারী হওয়ার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির এক নারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 12:59 PM

Updated : 25 Aug 2022, 11:58 AM

ওল্ড ব্রিজ, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্বের সবচেয়ে স্থূলকায় নারী হওয়ার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ডোনা সিম্পসন। ডোনা ক্যালোরিসমৃদ্ধ খাবারের প্রতি যেমন আগ্রহী তেমনি সবচেয়ে ওজনধারী বা স্থূলকায় হয়ে তার দিকে অন্যের দৃষ্টি আকর্ষণেও সমান আগ্রহী। ৪২ বছর বয়সী ডোনার ওজন এরই মধ্যে ২৭২ কেজি অর্থাৎ, পৌনে সাত মনের বেশি হয়ে গেছে। ডোনার ৩ ও ১৪ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। স্থূলতার কারণেই ডোনা 'সুপারসাইজবোম্বশেলস ডটকম' নামের একটি ওয়েবসাইটের মডেল হয়েছেন। এ ওয়েবসাইটে ঢুকে আগ্রহীরা কিছু অর্থ ব্যয়ে তার চর্বিযুক্ত খাবার খাওয়ার বা হেটে গাড়িতে ওঠার ভিডিও দৃশ্য দেখতে পারে। তিনি বেশ কয়েকবার টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন। এসব অনুষ্ঠানে অংশ নিয়ে গণমাধ্যমে নিজের প্রচারে ভালো লাগার কথা বলতে ভোলেননি ব্যতিক্রমী চিন্তায় বিশ্বখ্যাত হওয়ার চেষ্টারত ডোনা। বিশ্বে এ যাবৎকালের সর্বোচ্চ ওজনের নারীদের দুজনের কথা জানা যায়, যাদের মৃত্যুকালে ওজন হয়েছিলো ৮১৬ কেজি ও ৫৪৫ কেজি। ডোনা সাধারণ মানুষের চেয়ে পাঁচগুন বড় সাইজের পোষাক পরেন। সেগুলো তিনি অনলাইনের মাধ্যমে কেনেন বলে জানান। নিউ ইয়র্কের ৪০ মাইল দক্ষিণের সুবুরবনে তার নিজের বাসায় বসে ডোনা সিম্পসন বলেন, তুমি যতো মোটা তোমার পেট ততো বড়ো এবং তুমি ততোবেশি যৌন আবেদনময়ী। অতিকায় এ নারীকে পছন্দ করে এমন লোক পেয়ে গেছেন ডোনা। ৪৯ বছর বয়সী পিলিপ গুয়াম্বা একান্তভাবে তার প্রতি মুগ্ধ। এ বছর হাওয়াইতে তারা বিয়ে করতে যাচ্ছেন। এয়ারলাইনস তার সমস্ত প্রয়োজন মেটাবে বলে জানান ডোনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮৩৮ ঘ.