২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালি ১ জানুয়ারি থেকে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করছে

ইউরোপে প্লাস্টিকের শপিং ব্যাগ ব্যবহারকারী অন্যতম শীর্ষ দেশ ইতালি ১ জানুয়ারি থেকে এর ব্যবহার নিষিদ্ধ করছে। খুচরাবিক্রেতা এবং দোকানদারদের এ ব্যাপারে ইতোমধ্যেই হুঁশিয়ার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 04:08 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

মিলান, ডিসেম্বর ৩০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইউরোপে প্লাস্টিকের শপিং ব্যাগ ব্যবহারকারী অন্যতম শীর্ষ দেশ ইতালি ১ জানুয়ারি থেকে এর ব্যবহার নিষিদ্ধ করছে। খুচরাবিক্রেতা এবং দোকানদারদের এ ব্যাপারে ইতোমধ্যেই হুঁশিয়ার করা হয়েছে। প্লাস্টিকের ব্যাগ তৈরিতে অনেক তেল প্রয়োজন হয়, সহজে বিনাশ হয়না, ড্রেন আটকে যায়, দৃষ্টিকটু লাগে এবং সব মিলিয়ে পরিবেশ দূষিত হয়। ইতালির পরিবেশ বিজ্ঞানী লবি লিগামবিয়েন্টস এর মতে গোটা ইউরোপে যেখানে এক পঞ্চমাংশ প্লাস্টিক ব্যাগ ব্যবহৃত হয় সেখানে ইতালিতে বছরে প্রায় ২০ বিলিয়ন ব্যাগ ব্যবহৃত হয়। অর্থাৎ, জনপ্রতি ব্যাগ ব্যবহৃত হয় ৩৩০ টির ও বেশি। শনিবার দোকানে দোকানে পলিথিনের শপিং ব্যাগ সরবরাহ নিষিদ্ধ হচ্ছে। এর পরিবর্তে চালু হবে সহজে পচন ধরে এমন উপাদান দিয়ে তৈরি ব্যাগ, কাপড় বা কাগজের তৈরি ব্যাগের ব্যবহার । ইউরোপের অন্যান্য দেশগুলোও পলিথিনের ব্যাগ ব্যবহার কমাতে চাইছে পুনর্ব্যবহারযোগ্য সুতি ব্যাগ ব্যবহার করে। ২০০২ সালে আয়ারল্যান্ড প্লাস্টিকের ব্যাগের ওপর ১৫ ইউরো সেন্ট (২০ইউএস সেন্ট) কর ধার্য করে এক সপ্তাহের মধ্যে এর ব্যবহার ৯০ শতাংশ কমিয়ে আনে। একটি বৈজ্ঞানিক সংস্থার প্রধান স্টেফানো সিয়াফানো প্লাস্টিকের শপিং ব্যাগের পরিবর্তে বিকল্প ব্যাগ ব্যবহারের প্রসঙ্গে বলেন, ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সিয়াফানো জানিযেছেন, তুরিন এবং ভেনিস শহরসহ ইতালির ২০০ টি পৌরসভায় ইতিমধ্যে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বন্ধ হয়েছে। এখন পর্যন্ত জাতীয় পর্যায়ে শুরু না হলেও অনেক সুপারমার্কেটই প্লাস্টিকের ব্যাগের বিকল্প ব্যাগ ব্যাবহার করতে শুরু করেছে বলে জনান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৮২৫ ঘ.