২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্রমণ ব্যয় বাড়াচ্ছে মার্কিনিরা

মার্কিনিরা গত বছরের তুলনায় এ বছর অবকাশযাপনের জন্য বিমানযোগে ভ্রমণ ব্যয় ১১ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে। নতুন এক জরিপে একথা জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 02:25 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

নিউ ইয়র্ক, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিনিরা গত বছরের তুলনায় এ বছর অবকাশযাপনের জন্য বিমানযোগে ভ্রমণ ব্যয় ১১ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে। নতুন এক জরিপে একথা জানা গেছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি যে ধীরে ধীরে চাঙ্গা হচ্ছে এ তারই ইঙ্গিত। প্রায় দুই হাজার মার্কিন নাগরিকের ওপর এ জরিপ চালানো হয়েছে। এর মধ্যে ৩০ শতাংশ মানুষই বলেছে, এ বছর থ্যাংকস গিভিং ও ক্রিসমাসের সময় তারা ভ্রমণ ও বিনোদোনে বেশি খরচ করবে। পরিসংখ্যানে দেখা গেছে, ৪ জনের পরিবারগুলো অবকাশ যাপনে গড়ে ১৮০০ ডলার ব্যয় করবে। জরিপে অংশ নেওয়া প্রতি ৫ জনে একজন উত্তরদাতা বলেছে, তারা বাইরে খাওয়া, দূরভ্রমণ, বিনোদোন ও অন্যান্য কর্মকান্ডে বেশি খরচ করবে। তবে বিদেশ ভ্রমণের চেয়ে বেশিরভাগই মানুষই দেশের মধ্যে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছে। আমেরিকান এক্সপ্রেস স্পেনডিং ও সেভার ট্র্যাকার সার্ভে প্রতিমাসে তাদের পরিচালিত এ ধরনের জরিপের ফল প্রকাশ করে। আমেরিকান এক্সপ্রেস কনজ্যুমার নেটওয়ার্কের ম্যানেজার ক্লেয়ার বেনেথ বলেছেন, জরিপে দেখা গেছে, মানুষ তার পছন্দনীয় ক্ষেত্রেই বেশি অর্থ ব্যয় করছে। যেমন: তারা ভ্রমণ ব্যয় বাড়াচ্ছে। কারণ এর মধ্য দিয়ে পরিবারের সঙ্গে বেশি সময় কাটানো যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২০১৬ ঘ.