২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বয়ংক্রিয় গাড়ি উদ্ভাবন করলেন জার্মান বিজ্ঞানীরা

জনপ্রিয় মার্কিন টেলি সিরিয়াল 'নাইট রাইডার'র কথা আমাদের মনে আছে নিশ্চয়ই। সেখানে একটি গাড়ির কাণ্ডকারখানায় মুগ্ধ সবাই। গাড়িটির ভেতরে যেন মানুষের বিবেচনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 11:16 AM

Updated : 25 Aug 2022, 07:26 PM

বার্লিন, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জনপ্রিয় মার্কিন টেলি সিরিয়াল 'নাইট রাইডার'র কথা আমাদের মনে আছে নিশ্চয়ই। সেখানে একটি গাড়ির কাণ্ডকারখানায় মুগ্ধ সবাই। গাড়িটির ভেতরে যেন মানুষের বিবেচনা। নিজে নিজেই চলতে পারে, কথা বলতে পারে। এমন কী বিপদে এগিয়ে এসে সাহায্যও করতে পারে। সেই গাড়ির বদৌলতেই বাঘা বাঘা অপরাধীরা কূপোকাত। সেটি ফিকশন হলেও তার কাছাকাছি পৌঁছে গেছেন একদল জার্মান বিজ্ঞানী। তারা স্বয়ক্রিয় গাড়ি প্রযুক্তির উদ্ভাবন করেছেন। 'ম্যাডেলানজার্মানি' বা এমআইজি নামের এ গাড়িটি চালক ছাড়া একা একাই চলতে সক্ষম। এমনকি যাত্রীরা টেলিফোন কলের মাধ্যমে এই গাড়ির কাছে 'লিফট'ও চাইতে পারবে। বার্লিনের 'ফ্রি ইউনিভার্সিটি' (এফইউ) এর কম্পিউটার বিজ্ঞানী রাউল রোজাস ও তার দল পরীক্ষামূলকভাবে এ গাড়িটি বানিয়েছে। এর গাড়ি ভবিষ্যতে গাড়ি চালানোর ক্ষেত্রে বিপ্লব আনবে বলেই তারা ধারণা করছেন। যাত্রীরা তাদের এমআইজিকে আইপ্যাড বা স্মার্টফোন ব্যবহার করে ফোন করতে পারবে আর গাড়িটি গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে যাত্রীর অবস্থান শনাক্ত করবে। এছাড়া গাড়িটি সবচেয়ে ভাল রাস্তা দিয়ে চলাচল করবে এবং যাত্রীর অবস্থানে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে তাও জানিয়ে দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৫৫ঘ.