বৃষ্টিভেজা বিকেলে রাজপথে জন্মাষ্টমীর বর্ণিল মিছিল
সামনে এগিয়ে চলছে বিরাট এক হাতি। তার পেছনে পেছনে রথ। রথের ওপর বছরখানেক বয়সের শিশু কৃষ্ণকে নিয়ে বসা বাবা বাসুদেব। বৃষ্টিভেজা বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে শুরু হওয়া জন্মাষ্টমীর শোভাযাত্রায় এমনই বহুরূপে সেজেছিলেন কৃষ্ণ ভক্তরা।
