রোহান জিয়াদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- যাত্রা শুরুর পর দীর্ঘ সময়েও দেশে তেমন এগোয়নি পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ প্রযুক্তি। ঘন ঘন লোডশেডিং এর মধ্যেও শহরে ঘেঁষতে পারেনি এ প্রযুক্তি।
যদিও একটি সোলার প্যানেলের দাম জেনারেটর বা আইপিএস এর কাছাকাছি। এ অবস্থায় বিকল্প জ্বালানির সবচেয়ে সহজলভ্য এ খাতের প্রসারে সরকারের সহায়তা প্রয়োজন বলে মনে করছেন উদ্যোক্তারা।
বাংলাদেশে গত নব্বইয়ের দশক থেকে গ্রামীণ শক্তিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান জ্বালানির এ প্রযুক্তি জনপ্রিয় করার চেষ্টায় আছে। তবে এটা এখন পর্যন্ত কিছু গ্রামীণ এলাকার মধ্যেই সীমাবদ্ধ। শহরে দেখা মেলে না বললেই চলে।
গ্রামীণ শক্তির ব্যবস্থাপনা পরিচালক দীপাল চন্দ্র বড়
bdnews24