২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবীণ হিতৈষি সংঘে বুড়োদের 'সুখের সংসার'

'তিনি বৃদ্ধ হলেন/ বনষ্পতির ছায়া দিলেন সারাজীবন।' কিন্তু শেষ বয়সে এসে এই বয়স্ক মানুষটির অবস্থা কী দাঁড়ায়। গ্রামগুলিতে একান্নবর্তী পরিবারে তিনি শ্রদ্ধা সম্মান নিয়ে টিকে থাকলেও শহরের তার অবস্থান বড় নাজুক। বাঁধন আলগা হয়ে যাওয়া শহরের পরিবারগুলোতে অধিকাংশ ক্ষেত্রেই প্রবীণরা হন উপেক্ষিত, অবহেলিত। তাদের শেষ ঠিকানা হয় ওল্ড হোম। ১ অক্টোবর বিশ্ব প্রবীণ দিবসকে সামনে রেখে মাহমুদ শরীফ গিয়েছিলেন রাজধানীর আগারগাঁওয়ের প্রবীণ হিতৈষি সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের বৃদ্ধাশ্রমে। ঘুরে এসে তুলে ধরছেন সেখানের চালচিত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 01:14 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বৃদ্ধাশ্রমের চার তলায় উঠতেই চারদিকে হাসির ফোয়ারা টের পাওয়া গেল। হাসির কারণটি যে খুব হাস্যকর ছিল, আরেকজনের টিপ্পনি থেকেই তা বেশ বোঝা গেল। আসলে আড্ডার দল ভারী হলে যা হয় আর কী। হুটহাট নানা প্রসঙ্গ চলে আসে। সেই শৈশবে কবে মাছ ধরতে গিয়ে কাকে জোঁক ধরেছিল তারই বয়ান শুনে হাসিতে ভেঙ্গে পড়ছিল একেকজন। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ প্রবীণ হিতৈষি সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের বৃদ্ধাশ্রমের পরিচিত দৃশ্য এটি। দেখে মনে হয় 'বুড়োদের' সুখের সংসার। গল্পের ভেতরে যেরকম গল্প থাকে সেরকম হাসির আড়ালে লুকিয়ে থাকা এসব বৃদ্ধদের কারো কারো বৃদ্ধাশ্রমে আসার পেছনে রয়েছে মর্মন্তুদ কাহীনি। যেমন ৭৬ বছরের হাসনা বানুর কথাই ধরা যাক - এ বয়সে সবাই চায় পারিবারিক আবহে আপনজনের কাছাকাছি থাকতে, নাতিপুতিকে রাক্ষস- খোক্ষসের গল্প শোনাতে। সেই বয়সে এখন তাকে থাকতে হচ্ছে বৃদ্ধাশ্রমে। পরিবারবিহীন, একা, নিঃসঙ্গ। এক ছেলে দেশের বাইরে, আরেক ছেলে থেকেও নেই। নেশাও গা ভাসিয়ে সর্বস্ব খুইয়েছে। তাই বাধ্য হয়ে হাসনা বানুকে উঠতে হয়েছে বৃদ্ধাশ্রমে। এর বিপরীত দৃশ্যও রয়েছে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হাসান সাহেবের দুই ছেলে কর্মসূত্রে আমেরিকা প্রবাসী। ৪ ছেলে- মেয়ে। একজন ডাক্তার, অন্যজন প্রকৌশলী, আর এক ছেলে ও এক মেয়ে দেশে যার যার ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কিন্ত স্বাধীনচেতা হাসান সাহেব কারো বোঝা হতে চাননি। তিনি স্বেচ্ছায় বৃদ্ধাশ্রমে উঠেছেন। এর পেছনে তার যুক্তিও বেশ জোরালো, "আমি আমেরিকা এবং স্কটল্যান্ডে বেড়াতে গিয়ে বেশ কয়েকটি ওল্ডহোমে ঘুরে দেখেছি। সেখানে যারা ওল্ডহোমে থাকে তারা এক ধরনের স্বাধীন এবং আয়েশি জীবন যাপন করে। এবং ওল্ডহোমে থাকতে তাদের কোন ধরনের হীনমন্যতা কাজ করে না । এই যে নিজের মতো করে থাকার প্রবণতা, এটি আমাকে বেশ আকৃষ্ট করে। অথচ আমাদের দেশের চিত্রটি পুরোপুরি ভিন্ন। এখানে কারো বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখতে চাইলে ছেলেমেয়ে, আত