২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনসচেতনতামূলক বিজ্ঞাপনেও এগিয়ে অমিতাভ

চলচ্চিত্রে তো বাজীমাৎ করেছেনই। এবার বিজ্ঞাপনেও শাহেনশা হতে যাচ্ছেন অমিতাভ বচ্চন। ২০০৭ সালের প্রথম ছয় মাসে তার বেশ কটি ছবি বলিউডের বক্স অফিস গরম করেছে। পাশাপাশি টেলিভিশনেও বেশী সংখ্যক বিজ্ঞাপনে অংশ নেয়া তারকাদের তালিকার শীর্ষে আছেন তিনি। বিশেষ করে সামাজিক সচেতনতামূলক বিজ্ঞাপনে তার অংশগ্রহণ অন্য যে কোন তারকার চেয়ে বেশি। ভারতের মিডিয়া রিচার্স গ্র"প এলেক্সা কর্তৃক পরিচালিত এক জরিপে এই ফলাফল পাওয়া গেছে। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 09:53 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

আগস্ট ১৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- চলচ্চিত্রে তো বাজীমাৎ করেছেনই। এবার বিজ্ঞাপনেও শাহেনশা হতে যাচ্ছেন অমিতাভ বচ্চন। ২০০৭ সালের প্রথম ছয় মাসে তার বেশ কটি ছবি বলিউডের বক্স অফিস গরম করেছে। পাশাপাশি টেলিভিশনেও বেশী সংখ্যক বিজ্ঞাপনে অংশ নেয়া তারকাদের তালিকার শীর্ষে আছেন তিনি। বিশেষ করে সামাজিক সচেতনতামূলক বিজ্ঞাপনে তার অংশগ্রহণ অন্য যে কোন তারকার চেয়ে বেশি। ভারতের মিডিয়া রিচার্স গ্র"প এলেক্সা কর্তৃক পরিচালিত এক জরিপে এই ফলাফল পাওয়া গেছে। খবর ভারতীয় ওয়েবসাইটের। মিডিয়া রিচার্স গ্র"প এলেক্স ২০০৭ সালের জানুয়ারী থেকে জুলাই পর্যন্ত ২২ জন তারকার টেলিভিশনে প্রচারিত জনসচেতনতামূলক বিজ্ঞাপন নিয়ে এই জরিপ চালিয়েছেন। তাতে দেখা গেছে, এ জাতীয় বিজ্ঞাপনে অমিতাভ সবচেয়ে বেশী অংশ নিয়েছেন। পোলিও বা এশিয়ান কনজারভেশন অ্যাওয়ারনেসের মতো বিভিন্ন বিষয়ে তাকে টেলিভিশন বিজ্ঞাপনে অংশ নিতে দেখা গেছে। অন্যদের তুলনায় এ জাতীয় বিজ্ঞাপনে তার অংশগ্রহণের হার শতকরা ৬৫ ভাগ। যেখানে অভিনেত্রী জুহি চাওলা শতকরা ১৮ ভাগ এবং জন আব্রাহাম শতকরা ৪ ভাগ বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। অমিতাভ বচ্চন পালস পোলিও, এশিয়ান কনজারভেশন অ্যাওয়ারনেস এবং হিরোস প্রজেক্ট- এর ব্রান্ড অ্যাম্বাসেডর। তাছাড়া তিনি বেশ কিছু বানিজ্যিক পণ্যেরও ব্রান্ড অ্যাম্বাসেডর। এর মধ্যে রয়েছে সিজার, ক্যাডবেরি, ইমানি, পারকার, ডাবুর ইত্যাদি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/ এমআইআর/ ১৫৪৪ ঘ.