জুলাই ৩০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- যে নারীর স্মৃতিকথার উপর নির্ভর করে তৈরি হয়েছিল ব্লকবাস্টার চলচ্চিত্র 'টাইটানিক' সেই হেলেন চার্চিল ক্যান্ডির স্মৃতিকথার পান্ডুলিপিটি প্যারিস মিউজিয়াম অফ লেটারস অ্যান্ড ম্যানুস্ক্রিপ্ট এ প্রদর্শিত হচ্ছে। টাইটানিক ছবিতে কেট উইন্সলেট যে রোজ চরিত্রে অভিনয় করেন সেটি খানিকটা হেলেনের আদলে গড়া। খবর একটি ভারতীয় ওয়েবসাইটের।
৪২ পৃষ্ঠার ওই স্মৃতিকথাটি লেখার সময় হেলেন ক্যান্ডি ধারণাও করতে পারেননি, তিনি আসলে লিখে চলেছেন এক হলিউডি চলচ্চিত্রের চিত্রনাট্যের খসড়া।
টাইটানিকের পরিচালক জেমস ক্যামেরন আগেই জানিয়েছেন যে ওই স্মৃতিকথা থেকেই তিনি রোজ চরিত্রটি তৈরির ধারণা পান। স
bdnews24