পল্লীকবি জসীমউদ্দীনের ৩১তম মৃত্যুবার্ষিকী বুধবার
পল্লীকবি জসীমউদ্দীনের ৩১তম মৃত্যুবার্ষিকী ১৪ মার্চ বুধবার। ১৯৭৬ সালের এই দিনে তিনি ঢাকায় মারা যান।
পল্লীকবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে জসীম ফাউন্ডেশন, ফরিদপুরের উদ্যোগে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পল্লীকবির কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া ফরিদপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পল্লীকবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী হাতে নিয়েছে।
