২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় তরুণী বিয়ে করলো তার প্রেমিকের মৃতদেহকে

বেঁচে থাকতে অনেক চেষ্টা করেও বিয়ে করতে পারেনি। কারন দুজন দুজাতের। সামাজিক বিধিনিষেধ তাদের এক হতে দেয়নি। অবশেষে প্রেমিকের মৃত্যুর পর তার মনের ইচ্ছা পূরন করলেন প্রেমিকা। বিয়ে করলেন তাকে। ঘটনাটা ভারতের গুজরাট অঞ্চলের। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে এ খবর।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 06:05 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

২৫ বছর বয়স্ক সঞ্জয় দান্তানিয়া মারা যান কুয়ায় ডুবে রোববার। তার প্রেয়সী ২০ বছরের তুলসী দেবীপুজাক এই ঘটনায় একেবারেই মুষড়ে পড়েন। কিন্তু তিনি নাছোড়বান্দা। অবিবাহিত অবস্থায় প্রেমিকের শেষকৃত্যানুষ্ঠান করতে তিনি দেবেনই না।

অবশেষে তুলসির পরিবার সঞ্জয়ের মৃতদেহকে বরের মতো সাজিয়ে গুজিয়ে বিয়ে দেয় তার সঙ্গে।