২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুরা ছবি এঁকেছে ঢাকার চারশ বছর পূর্তির ভাবনায়

রাজধানী ঢাকার বয়স ৪০০ বছর পূর্ণ হবে আগামী বছর। এ উপলক্ষে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের লিচু তলায় এক অনুষ্ঠানে দেশের বরেণ্য শিল্পী ও ক্রীড়াবিদরা বেলুন উড়িয়ে আগামী দিনের ঢাকাকে সাজিয়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়া 'ঢাকার ৪০০ বছর ও বাংলাদেশ' শীর্ষক এক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। 'নিত্য উপহার' নামে একটি প্রতিষ্ঠান এসব অনুষ্ঠানের আয়োজন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2007, 07:19 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানী ঢাকার বয়স ৪০০ বছর পূর্ণ হবে আগামী বছর। এ উপলক্ষে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের লিচু তলায় এক অনুষ্ঠানে দেশের বরেণ্য শিল্পী ও ক্রীড়াবিদরা বেলুন উড়িয়ে আগামী দিনের ঢাকাকে সাজিয়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়া 'ঢাকার ৪০০ বছর ও বাংলাদেশ' শীর্ষক এক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। 'নিত্য উপহার' নামে একটি প্রতিষ্ঠান এসব অনুষ্ঠানের আয়োজন করে। বেলুন উড়িয়ে শিল্পী কাইয়ুম চৌধুরী, হাশেম খান, শিশির ভট্টাচার্য, স্থপতি সামসুল ওয়ারেস, ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, শুটার সারমিন রহমান প্রমুখ বরেণ্য ব্যক্তি আগামী দিনের ঢাকাকে নতুনভাবে সাজানোর স্বপ্নের কথা বলেন। তারা শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় ঘুরে ঘুরে তাদের ছবি আঁকাও দেখেন। শিল্পী কাইয়ুম চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''এ ঢাকা ভবিষ্যতের প্রজন্মের জন্য নতুনভাবে সাজাতে হবে। এ ব্যাপারে সরকারসহ সকলকে এগিয়ে আসা প্রয়োজন। মানুষের বসবাসের পরিবেশ সুনিশ্চিত করতে হবে।'' মোগল শাসনামলে ১৬০৮ সালের ১৬ জুলাই ঢাকা রাজধানী হিসেবে স্বীকৃতি লাভ করে বলে ঐতিহাসিকদের দেওয়া তথ্য থেকে জানা যায়। আয়োজক নিত্য উপহারের বাহার রায়হান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নতুন ঢাকা নির্মাণ করতে হবে। যেখানে কোনো ময়লা-আবর্জনা থাকবে না। যানজট থাকবে না। সুপেয় পানির ব্যবস্থা থাকবে। আমরা চাই মানুষের বসবাস উপযোগী ও নাগরিক সুযোগ-সুবিধার ঢাকা।'' তিনি জানান, শিশু চিত্রাংকন প্রতিযোগিতার উদ্দেশ্য হল শিশুরা ঢাকা নিয়ে কী ভাবছে, তা দেখা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এমএইচবি/০১০১ ঘ.