শহরের পাগল করা ভিড় ফেলে অনেক দূরে টাঙ্গাইলের মির্জাপুরে ব্যতিক্রমী শিক্ষায়তন ভারতেশ্বরী হোমস যেন এক টুকরো হারানো পৃথিবী। নিরিবিলি পরিবেশে জ্ঞানচর্চা আর সমৃদ্ধ মানুষ গড়ার এক নিরন্তর সাধনা চলছে এখানে। প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা ভুলতে পারেন না এখানকার স্বর্নোজ্জল স্মৃতিগুলো। হোমসের দরজায় এসে দাঁড়ানোর পর আমার সফরসঙ্গী হোমসের সাবেক ছাত্রী মাহমুদা সাঈদ খুকুর মুখ দেখে সেটাই মনে হচ্ছিল। গার্ডরুম থেকে বেরিয়ে বিনয়ের সাথে নমস্কার করলেন নিবারণ চন্দ্র মণ্ডল। হোমসের দীর্ঘদিনের এক পুরনো কর্মী তিনি। পাশ থেকে খুকু আস্তে করে বললেন, নিবারণের বয়স এখন ৮০। খুকু যখন ছাত্রী ছিলেন, তখনও নিবারণকে দেখেছেন তিনি। স্মৃতির গন্ধ জড়ানো সেই পুরনো বিশ্বেরই গল্প শোনাচ্ছেন অরুণ দেবনাথ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
22 Oct 2007, 06:27 PM
Updated :
26 Apr 2022, 02:52 PM
মির্জাপুর, টাঙ্গাইল, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)