২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইটক্লাবে শাহরুখপুত্র, ভিডিও ভাইরাল

মাদকের মামলা থেকে মুক্ত হওয়ার পর মুম্বাইয়ের এক নাইটক্লাবে দেখা মিললো বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের; সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2022, 03:33 PM

Updated : 02 Aug 2022, 11:56 AM

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে ২৪ বছর বয়সী আরিয়ানকে কালো টি-শার্ট ও মাস্ক পরা অবস্থায় বারের পাশে দেখা যায়। মাস্ক খুলে পানীয়তে এক চুমুক দিয়ে আবার মাস্ক পরছিলেন। আরিয়ানের সঙ্গে তার কয়েকজন বন্ধুকেও দেখা গেছে সেখানে।

 

গত বছরের অক্টোবরে মাদক মামলায় জড়ানোর পর আরিয়ান খানকে খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি; তুমুল বিতর্কের মধ্যে মাস দুয়েক আগে মামলার চার্জশিট থেকে আরিয়ানের নাম বাদ দেয় পুলিশ।

শুধু আরিয়ান নয়, তার বাবা শাহরুখ খানকেও মাঝে কোনো সামাজিক আয়োজনে পাওয়া যায়নি; আস্তে আস্তে তারা সামাজিক আয়োজনে ফিরতে শুরু করেছেন।

কয়েক মাস আগে আরিয়ান খান তার বোন সুহানা খানের সিনেমার শুটিংয়ে সেটে গিয়েছিলেন; জয়া আখতারের ‘আর্চিস’ সিনেমায় অভিনয় করেছেন সুহানা।

মাঝে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে শাহরুখ খানের প্রতিনিধি হিসেবে কলকাতা নাইট রাইডার্সের টেবিলেও উপস্থিত ছিলেন আরিয়ান।