হাসপাতালে ফেরদৌস ওয়াহিদ
হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার এক হাসপাতালে ভর্তি হয়েছেন সত্তর আর আশির দশকের জনপ্রিয় পপ সংগীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ।
বৃহস্পতিবার রাতে তাকে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এক ফেইসবুক পোস্টে জানিয়েছেন তার ছেলে সংগীত শিল্পী হাবিব ওয়াহিদ।
হাবিব লিখেছেন, “বাবার শারীরিক অবস্থার উন্নতি ঘটছে। শনিবার তার এনজিওগ্রাম করা হবে। বাবার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।”
৬৯ বছর বয়সী ফেরদৌস ওয়াহিদ কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।
স্বাধীনতার পর আজম খান ও ফকির আলমগীরদের সময়ে পপ সংগীতকে জনপ্রিয় করার ক্ষেত্রে অবদান রয়েছে এই প্রবীণ শিল্পীর। ‘এমন একটা মা দেনা’, ‘মামনিয়া’সহ শ্রোতাপ্রিয় অসংখ্য গান রয়েছে তার।
