২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রামার রুমি রহমান আর নেই

আর্টসেল, দলছুটসহ বেশ কয়েকটি ব্যান্ডের সাবেক ড্রামার রুমি রহমান মারা গেছেন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2022, 02:07 PM

Updated : 02 Aug 2022, 02:00 PM

সোমবার ভোর রাতে তার মৃত্যু হয়েছে বলে আর্টসেলের এক ফেইসবুক পোস্টে জানানো হয়েছে। রুমি রহমানের বয়স হয়েছিল ৪৫ বছর।

ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় রুমিকে। চিকিৎসকরা জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

নব্বইয়ের দশক থেকে ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন রুমি। আর্টসেল, দলছুট ছাড়াও লেজেন্ড, ট্রাপ, অর্থহীন, আর্ক, দলছুট, অরণ্য, সিম্পোনিয়ামসহ কয়েকটি ব্যান্ডে বাজিয়েছেন তিনি।

এর মধ্যে লেজেন্ড ব্যান্ডের ‘অন্যভুবন’, অর্থহীনের ‘ত্রিমাত্রিক’, দলছুটের ‘আকাশচুরি’, দ্য ট্র্যাপের ‘ঠিকানা’সহ কয়েকটি অ্যালবামে যুক্ত ছিলেন রুমি।

তিনি এক মেয়ে ও এক মাস বয়সী ছেলে রেখে গেছেন।