৯৪তম আসরে অস্কার জিতলেন যারা
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ঘটনাবহুল ৯৪তম আসরের সেরা সিনেমার পুরস্কার জিতে বাজিমাৎ করেছে ‘কোডা’। সেরা অভিনেতার পুরস্কার নেওয়ার আগে সঞ্চালককে চড় মেরে আলোচনায় উইল স্মিথ। এলজিবিটিকিউ প্লাস সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে অধিকার কর্মী ট্যামি ফায়ে বাকেরের চরিত্রে অভিনয় করে অস্কার জিতেছেন জেসিকা চ্যাস্টাইন। আর সর্বাধিক ছয় বিভাগে পুরস্কার জিতেও সেরা চলচ্চিত্রের মর্যাদা না পাওয়ার হতাশায় ‘ডুন’।
রোববার হলিউডের ডলবি থিয়েটারে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের নাম ঘোষণা করা হয়।
অস্কারে এবার সেরা যারা
‘ডুন’, ‘দ্য পাওয়ার অফ দ্য ডগ’, ‘স্পেনসারে’র মতো প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথমবার একটি স্ট্রিমিং প্ল্যাটফরমের চলচ্চিত্র ‘কোডা’ অস্কার জিতে ইতিহাস গড়েছে। ছবি: রয়টার্স
সেরা নির্মাতার অস্কার হাতে জেন কাম্পিয়ন। ছবি: রয়টার্স
সেরা চলচ্চিত্র: কোডা
সেরা পরিচালক: জেন কাম্পিয়ন (দ্য পাওয়ার অফ দ্য ডগ)
সেরা অভিনেতার অস্কার জিতেছেন উইল স্মিথ, কিং রিচার্ডে অভিনয়ের জন্য। ছবি: রয়টার্স
সেরা অভিনেত্রীর অস্কার হাতে জেসিকা চ্যাস্টেইন। ছবি: রয়টার্স
সেরা অভিনেতা: উইল স্মিথ (কিং রিচার্ড)
সেরা অভিনেত্রী: জেসিকা চ্যাস্টেইন (দ্য আইজ অব ট্যামি ফে)
সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন ট্রয় কোটসুর; অস্কারের ইতিহাসে তিনি দ্বিতীয় বধির শিল্পী যাকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস দেওয়া হল। ছবি: রয়টার্স
সেরা সহ অভিনেতা: ট্রয় কটসুর (কোডা)
সেরা সহ অভিনেত্রী: আরিয়ানা দেবোস (ওয়েস্ট সাইড স্টোরি)
সেরা অ্যানিমেশন: এনকান্ত
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: দ্য উইন্ডশিল্ড ওয়াইপার
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র (পূর্ণদৈর্ঘ্য): ড্রাইভ মাই কার
সেরা তথ্যচিত্র (পূর্ণদৈর্ঘ্য): সামার অব সোল
সেরা তথ্যচিত্র (সংক্ষিপ্ত): দ্য কুইন অব বাস্কেটবল
সেরা মৌলিক গান: নো টাইম টু ডাই
সেরা মৌলিক চিক্রনাট্য: বেলফাস্ট
সেরা আত্মীকৃত চিত্রনাট্য: কোডা
এবারের আসরে সর্বোচ্চ ছয় বিভাগে অস্কার জিতেছে ডুন। ছবি: রয়টার্স
সেরা প্রোডাকশন ডিজাইন: ডুন
সেরা সিনেম্যাটোগ্রাফি: ডুন
সেরা শব্দ গ্রহণ: ডুন
সেরা সংগীত: ডুন
সেরা ভিজ্যুয়াল এফেক্ট: ডুন
সেরা সম্পাদনা: ডুন
সেরা পরিচ্ছদ পরিকল্পনা: ক্রুয়েলা
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: দ্য লং গুডবাই
সেরা মেকআপ ও কেশসজ্জা: দ্য আইজ অব ট্যামি ফায়ে
