২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্যমী নারীদের গল্পে তথ্যচিত্র

নারীদের নিয়ে সমাজের প্রচলিত ধারণা ভাঙতে অদম্য নারীদের নিয়ে ‘জংলা ফুল’ শিরোনামে তিন পর্বের একটি তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2022, 09:38 PM

Updated : 02 Aug 2022, 03:13 PM

সম্প্রতি রাজধানীর এক হোটেলে প্রথম পর্বের প্রিমিয়ারের আয়োজনা করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তথ্যচিত্র নিয়ে বলা হয়, “জংলা ফুল পরিবেশগত প্রতিকূলতার মধ্যেও প্রস্ফুটিত হতে পারে। নারীরাও এমন প্রস্ফুটিক বুনোফুলের মতোই। অন্ধকার বা জলাবদ্ধ বনই হোক বা উত্তপ্ত মরুভূমির বালিই হোক তারা প্রস্ফুটিত হবে ও মানিয়ে নেবে। উদ্যমী হয়ে উঠবে কোনো পুরুষের ‘রক্ষার’ প্রয়োজন ছাড়াই। কারণ তারা যে অবস্থাতেই জন্মগ্রহণ করুক না কেন, তারা স্বাধীন, প্রানবন্ত ও সুন্দর।”

স্বয়ং, মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইডের সহযোগিতায় নির্মাণ করা হয়েছে তথ্যচিত্রটি।

প্রিমিয়ারের আয়োজনে স্বয়ং’-এর প্রতিষ্ঠাতা স্বাতিল মাহমুদ, ঢাকায় মার্কিন দূতাবাসের সহকারী সাংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা খাদিজা মেহমুদ ও বাংলাদেশের মালালা ফান্ডের প্রতিনিধি এম এইচ তানসেন, মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়কারী রুমা সুলতানা ও আইনজীবী কামরুন নাহার।