২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছেন এজাজুল ইসলাম

অভিনয়শিল্পী ও কলাকুশলীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছেন ডা. এস এম এজাজুল ইসলাম।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2022, 09:24 PM

Updated : 25 Oct 2022, 10:16 AM

মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের নিকেতনের কার্যালয়ে তিনি স্বাস্থ্যসেবা দেন বলে এক বিবৃতিতে জানানো হয়। এখন থেকে প্রতি মাসের ১ তারিখে শিল্পীদের স্বাস্থ্যসেবা দেবেন।

হুমায়ূন আহমেদের টিভি নাটকে অভিনয় করে দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন এজাজ; যিনি ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান।

বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্যসেবা পেতে প্রতি মাসের ২০ তারিখের মধ্যে এসএমএস পাঠিয়ে কিংবা সরাসরি অফিসে গিয়ে নাম নিবন্ধন করতে হবে।

১৯৮৪ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার মেডিসিনে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।