২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গানের প্রতিযোগিতায় বিচারকের আসনে মেহজাবীন

গানের প্রতিযোগিতার বিচারক হয়ে আসছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জনপ্রিয় মেহজাবীন চৌধুরী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2022, 09:02 PM

Updated : 02 Aug 2022, 02:53 PM

গানের রিয়েলিটি শো ‘স্কয়ার সুরের সেরা’র বিশেষ পর্বে অতিথি বিচারকের আসনে বসছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মাছরাঙা টেলিভিশন।

পর্বটি প্রচার হবে শুক্রবার; তার সাথে প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে সুরকার, সংগীতশিল্পী এস আই টুটুল, সংগীতশিল্পী ও স্থপতি রুমানা ইসলাম এবং সংগীত পরিচালক, সংগীতশিল্পী পিন্টু ঘোষ থাকছেন।

মেহজাবীন বলেন, “আমি নিজেও যেহেতু রিয়েলিটি শো’য়ের আবিষ্কার, সে কারণেই প্রতিযোগীদের অনুপ্রেরণা দেওয়া ও সাহস যোগানোর জন্য একটি বিশেষ পর্বের অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছি।”

পুরো আয়োজনের সঞ্চালকের দায়িত্বে থাকছেন এ সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। প্রযোজনায় অজয় পোদ্দার।

‘স্কয়ার সুরের সেরা’ প্রতি শুক্র ও শনিবার, সন্ধ্যা সাড়ে ৭টায়, মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে।