২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দার্জিলিং থেকে ফিরে ঋতুপর্ণা কোভিড পজিটিভ

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2022, 01:40 PM

Updated : 28 Apr 2022, 11:24 PM

সপরিবারে দার্জিলিং থেকে ফিরে তার জ্বর এসেছিল। এরপর নমুনা পরীক্ষা করলে পজিটিভ ফল আসে বলে শনিবার জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

দার্জিলিংয়ে অতনু বসুর ‘অচেনা উত্তম’ সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী। স্বামী সঞ্জয় এবং পরিবারের অন্য সদস্যরাও গিয়েছিলেন।

ঋতপর্ণা আনন্দবাজারকে বলেন, “দার্জিলিং থেকে ফিরে বিজ্ঞাপনের কাজ ছিল। তার পরেই ঠাণ্ডা লাগে। পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়ে। আমার শাশুড়ির ভাগ্যিস হয়নি। আমরা বাড়ির সবচেয়ে উঁচু তলায় নিজেদের বন্দি করেছি।”

গত বছরের মার্চেও করোনাভাইরাসের আক্রান্ত হয়েছিলেন ঋতুপর্ণা।

ঋতুপর্ণার পাশাপাশি কোভিড আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

এবার ওমিক্রনের দাপটের মধ্যে কলকাতায় অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে কোভিড সংক্রমণ বেড়েই চলছে। দেব, রুক্ষ্মিণী. মিমি চক্রবর্তী, পরমব্রত, ঋদ্ধি সেন,  রুদ্রনীল ঘোষ, শুভশ্রী আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে রয়েছেন।