২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওমিক্রনের হানায় ‘শান’ মুক্তি স্থগিত

ঢাকাই সিনেমার তরুণ জুটি সিয়াম আহমেদ ও পূজা চেরির ‘শান’ সিনেমার মুক্তি স্থগিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান প্রোডাকশন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2022, 04:37 PM

Updated : 02 Aug 2022, 02:29 PM

শুক্রবার এ সিনেমার মুক্তির কথা ছিল; মুক্তির আগে শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওমিক্রনের বিষয়টি বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটি নির্মাণ করেছেন এম রাহিম; সিনেমার গল্প লিখেছেন আজাদ খান; চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা।

তিন বছর পর বড়পর্দায় আসছেন সিয়াম-পূজা  

পরিচালক বলেন, “বর্তমান বাস্তবতায় আমরা দর্শকদের কোভিড আতঙ্ক নিয়ে হলে আনতে চাইনি। ‘শান’ দেশের গল্প বলেছে, মানুষের গল্প বলেছে। তাই আমাদের কাছে দেশ ও দেশের মানুষ সবার আগে। ‘শান’ ফিরে আসবে। ফিরে আসবে সুস্থ এক সময়ে। আর যখন ‘শান’ আসবে তখন দর্শকই সবার আগে জানবেন।”

সিয়াম-পূজা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, অরুণা বিশ্বাস, চম্পা, মুরাদ পারভেজ, ডন ও তাসকিন রহমান।