২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘বজরাঙ্গি ভাইজান ২’ নিয়ে আসছেন সালমান খান

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের আলোচিত সিনেমা ‘বজরাঙ্গি ভাইজান’-এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিলেন বলিউড তারকা সালমান খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2021, 07:03 PM

Updated : 02 Aug 2022, 06:43 PM

রোববার মুম্বাইয়ে ‘বাহুবলি’ নির্মাতা এস এস রাজামৌলির মুক্তির অপেক্ষায় থাকা ‘আরআরআর’ চলচ্চিত্রের প্রচারণায় অংশ নিয়ে সালমান এ ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

এস এস রাজামৌলির বাবা কে ভি ভিজেন্দ্রা প্রাসাদের গল্পে ‘বজরাঙ্গি ভাইজান’ পরিচালনা করে নির্মাতা কবির খান।

সিক্যুয়েল নিয়ে সালমান খান বলেন, “রাজামৌলি ও তার বাবার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমরা শিগগিরই একসঙ্গে ‘বজরাঙ্গি ভাইজান ২’ সিনেমার কাজ শুরু করব।”

‘বাজরাঙ্গি ভাইজান’র সেই মুন্নি এখন  

‘বাজরাঙ্গি ভাইজান'-এর নতুন রেকর্ড  

ভারত-পাকিস্তানের সম্পর্কের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি মুক্তির পরপরই বক্স অফিসে সাড়া ফেলেছিল। এতে প্রধান চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে প্রশংসা পেয়েছেন সালমান খান; অভিনয়ের পাশাপাশি সিনেমার প্রযোজনাও যুক্ত ছিলেন সালমান।

এতে বাকশক্তিহীন শিশু মুন্নির চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় ছুঁয়েছিল শিশুশিল্পী হারশালি মালহোত্রা। কারিনা কাপুর খান, নওয়াজউদ্দিন সিদ্দিকীসহ আরও অনেকে অভিনয় করেন।

সিক্যুয়েলে কারিনা কাপুর, হারশালি মালহোত্রা থাকবেন কি না তা নিশ্চিত করেননি সালমান।

২০১৫ সালে ভারতে মুক্তির পর ২০১৮ সালে চীনের ৮ হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘বজরাঙ্গি ভাইজান’। প্রায় ৩২০ কোটি রুপির মতো ব্যবসা করেছিল সিনেমাটি।