২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করছেন বলিউড অভিনেত্রী মৌনী রায়

প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন হিন্দি সিরিয়াল ‘নাগিন’-এ অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পাওয়া বলিউড অভিনেত্রী মৌনী রায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2021, 05:40 PM

Updated : 10 Oct 2022, 06:18 PM

আগামী বছরের জানুয়ারিতে প্রেমিক সূর্য নাম্বিয়ারের সঙ্গে দুবাই কিংবা ইতালিতে তিনি বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

পশ্চিমবঙ্গের কোচবিহারে জন্ম নেওয়া এ বাঙালি অভিনেত্রী বিদেশে বিয়ে পর্ব সেরে কোচবিহারে নিজেদের বাড়িতেও একটি অনুষ্ঠানের আয়োজন করবেন।

Image
ছবি: ইনস্টাগ্রাম

ছবি: ইনস্টাগ্রাম

পাত্র সূর্যর জন্ম বেঙ্গালুরুর জৈন পরিবারে; ব্যবসা করেন দুবাইয়ে।

হিন্দি সিরিয়াল নাগিন-এ অভিনয়ের সুবাদে ২০১৬ সালে সেরা অভিনেত্রী হিসেবে আইটিএ পুরস্কার পান মৌনী।

সিরিয়ালের পাশাপাশি ‘গোল্ড’, ‘লন্ডন কনফিডেনশিয়াল’ বেশ কয়েকটি বলিউডের সিনেমায় অভিনয় করেছেন তিনি।

মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরেক সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’; এতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, রনবীর কাপুর, আলিয়া ভাট।