২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাবিব ওয়াহিদের দ্বিতীয় সন্তানের জন্ম

দ্বিতীয় পুত্রসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2021, 08:21 PM

Updated : 02 Aug 2022, 06:03 PM

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বুধবার হাবিব ও তার স্ত্রী আফসানা চৌধুরী শিফার কোলজুড়ে সন্তান এসেছে বলে এক ফেইসবুক স্ট্যাটাসে জানান এ সংগীতশিল্পী। ছেলের নাম রেখেছেন আয়াত।

এ বিষয়ে হাবিবরে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তার বাবা সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাতি হওয়ার সুখবরটি গতকালই পেয়েছি। সবার কাছে দোয়া চাই।”

চলতি বছরের জানুয়ারিতে উঠতি মডেল, অভিনেত্রী শিফাকে বিয়ের ঘোষণা দেন হাবিব।

বিয়ে করলেন হাবিব ওয়াহিদ  

২০০৩ সালে লুবায়না নামে এক তরুণীকে বিয়ে করেন হাবিব। কয়েক মাসের ব্যবধানে সেই সংসারে বিচ্ছেদের পর ২০১১ সালের ১৩ অক্টোবর মায়ের পছন্দে চট্টগ্রামের মেয়ে রেহান চৌধুরীকে বিয়ে করেন তিনি।

২০১৭ সালের ১৯ জানুয়ারি রেহানের সঙ্গে বিচ্ছেদ হয় হাবিবের। সেই সংসারে আলিম নামে এক ছেলে রয়েছে।