২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রায়হান রাফির চলচ্চিত্রে আরিফিন শুভ

শাপলা মিডিয়ার প্রযোজনায় তরুণ পরিচালক রায়হান রাফির ‘নূর’ শিরোনামে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন অভিনেতা আরিফিন শুভ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2021, 09:36 PM

Updated : 10 Oct 2022, 05:55 PM

পরিচালক রাফি জানান, ইতোমধ্যে ছবির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য আরিফিন শুভকে চূড়ান্ত করা হয়েছে; এটিই তাদের প্রথম কাজ। শুভর বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত করা হয়নি।

করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক থাকলে ঈদের পরপরই ছবির দৃশ্যধারণ শুরু করতে চান পরিচালক রাফি। তার আগে ছবির অন্যান্য অভিনয়শিল্পীদের নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানান পরিচালক।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শুভ; সম্প্রতি ভারতীয় অংশের দৃশ্যধারণ শেষে দেশে ফিরেছেন তিনি।