সেই হারমান বাওয়েজার বাগদান
মনে আছে? বলিউডের সেই নায়ককে? হৃত্বিক রোশনের প্রতিযোগী ভাবাও হতো তাকে। সেই নায়ক আবার শিরোনাম হলেন! তবে বলিউডে ফিরে নয়। শিরোনাম হলেন বাগদানের খবরে।
হারমান বাওয়েজা তার নাম। ২০০৮ সালে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। সুঠাম দেহ এবং আকর্ষণীয় চোখের কারণে তাকে অনেকেই তখন হৃত্বিকের সঙ্গে তুলনাও করতে থাকেন। অভিনয় করেছেন প্রিয়াংকা চোপড়ার সঙ্গে ওয়াটস ইওর রাশি, লাভস্টোরি ২০৫০ সিনেমাগুলোতেও।
আবার বেশ গুজবও ছিল যে এই দুইজন প্রেমে মত্ত আছেন।
সম্প্রতি চণ্ডিগড়ে হয়ে গেল তার বাগদানের অনুষ্ঠান। ‘ওয়েলনেস কোচ’ সাশা রামচান্দানির সঙ্গে এই বার করে সংসার শুরু করছেন হারমান বাওয়েজা।
বলিউডের তার সহকর্মী এবং বন্ধুরা শুভেচ্ছা জানিয়েছেন ইতিমধ্যেই।
