২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হৃদযন্ত্রে ‘ব্লক’, দুবাইয়ের হাসপাতালে ডিপজল

হৃদযন্ত্রে দুইটি ‘ব্লক’ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন খলনায়ক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2020, 05:50 PM

Updated : 08 Apr 2022, 01:44 AM

ডিপজলের হৃদযন্ত্রে ‘ব্লক’ ধরা পড়ার খবর জানিয়ে তার জন্য পরিবারের তরফ থেকে দোয়া চেয়েছেন মেয়ে ওলিজা মনোয়ার।

ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেগুলার চেকআপে দুবাই গিয়েছেন তিনি; পরে হৃদযন্ত্রে ব্লক শনাক্ত হয়েছে।

তাকে রিং পরানো হবে কি না চিকিৎসকরা মঙ্গলবার সেই সিদ্ধান্ত নেবেন বলে জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সধারণ সম্পাদক জায়েদ খান।

এর আগে ২০১৭ সালেও একবার হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের এক হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন তিনি; তার হার্টে রিংও পরানো হয়েছিল।

চলতি বছরের ১২ সেপ্টেম্বর তার পেটে টিউমার ধরা পড়লে রাজধানীর এক হাসপাতালে অস্ত্রোপচার করা হয় তার।

চলতি বছরের মার্চের দিকে ঠাণ্ডাজনিত রোগেও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ডিপজল।

আশির দশকের শেষের দিকে চলচ্চিত্রে নাম লেখানো এ খলঅভিনেতা অভিনয় ছাড়াও প্রযোজনার সঙ্গেও যুক্ত আছেন।

পুরনো খবর:

অস্ত্রোপচারের টেবিলে খলনায়ক ডিপজল