২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপূর্ব-মেহজাবীনের 'পার্টনার'

'পার্টনার' শি‌রোনা‌মে এক‌টি নাট‌কে অ‌ভিনয় ক‌রে‌ছেন ছোটপর্দার জু‌টি অপূর্ব ও মেহজাবীন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2020, 05:41 PM

Updated : 08 Apr 2022, 01:44 AM

আরিফুল ইসলাম পাঠকের চিত্রনাট্যে সিএমভি’র ব্যানারে এটি নির্মাণ করেছেন মেহেদী হাসান জনি।

এর গল্পে দেখা যাবে, অপূর্ব ও মেহজাবীন একই মহল্লার বাসিন্দা। যদিও সড়কে তাদের পরিচয় ঘটে ভয়ংকর তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে। এবং নাটকের প্রায় পুরোটাজুড়েই চলতে থাকে সেই তিক্ততার রেশ।

কাজটি প্রসঙ্গে অপূর্ব ব‌লেন, "গল্পটি বেশ মজার। চূড়ান্ত তিক্ত অভিজ্ঞতার মধ্যদিয়ে দুজন মানুষের চরম মিষ্টি সম্পর্কে পৌঁছানোর গল্প এটি। দর্শকরা আনন্দ পাবেন।"

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ১১ ডিসেম্বর নাটকটি উন্মুক্ত হবে আরটিভি’র পর্দায় এবং সিএমভি’র ইউটিউব চ্যানেলে।