২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাটরিনার ‘নিউ নরমাল’ পোশাক

মুম্বাই এয়ারপোর্ট থেকে ‘নিউ নরমাল’ পোশাক পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিলেন ক্যাটরিনা কাইফ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2020, 08:03 PM

Updated : 18 Aug 2022, 04:01 PM

Image
ছবি: ইন্সটাগ্রাম থেকে।

ছবি: ইন্সটাগ্রাম থেকে।

লকডাউনে সেচ্ছা-বন্দি হয়ে বহুদিন আটকে থাকার পর আবারও কাজ শুরু করেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আর কাজের জায়গায় আকাশ পথে পাড়ি দেওয়ার প্রাক্কালে নিজের ‘নিউ নরমাল’ পোশাক পরে ইন্সটাগ্রামে ছবি দিলেন।

লিখলেন, “নিরাপত্তা আগে। আর পোশাকটা খারাপ না।”

ছবিতে দেখা গেছে, ক্যাটরিনা মুম্বাই এয়ারপোর্টে সাদা রংয়ের প্রতিরক্ষা পোশাক (পিপিই) পরে কোমড়ে হাত দিয়ে পোজ দিয়েছেন। মুখে পরেছেন সাদা মাস্ক। সেই সঙ্গে আছে প্লাস্টিকের মুখাবরণ।

টাইমসঅফইন্ডিয়া ডটকম এই ছবির সূত্র ধরে জানায়, যদিও খোঁজ মেলেনি কাজের উদ্দেশ্যে কোথায় পাড়ি দিচ্ছেন ক্যাট। তবে ছবির নিচে ভক্ত, বন্ধু ও স্বজনদের শুভ মন্তব্যে ভেসে যাচ্ছে তার ইন্সটাগ্রামের এই ছবি।

অভিনেত্রী হুমা কোরেশি লিখেছেন, “বম্ব”।

এদিকে আরও জানা গেছে ক্যাট ভারতের প্রথম ‘সুপার হিরো’ বা ‘হিরোইন’ হতে চলেছেন। ভারতীয় চলচ্চিত্রে এখনও কোনো নারীকে অতিমানব চরিত্রে দেখা যায়নি। সেই হিসেবে তিনি প্রথম ‘সুপার গার্ল’ হতে চলেছেন রুপালি পর্দায়। পরিচালক আলি আব্বাস জাফর পরিচালিত নাম ঠিক না হওয়া এই ছবিতে তার বিপরীতে থাকছেন না কোনো নায়ক বা পুরুষ অভিনেতা।

এছাড়াও তাকে অক্ষয় কুমারের ‘সুরিয়াভানসি’ ছবিতে দেখা যাবে। পাশাপাশি ভৌতিক ছবি ‘ফোন ভূত’য়েও কাজ করেছেন তিনি।