২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহানের সুর-সংগীতায়োজনে পারভেজের ‘দুঃখদল’

অর্থহীন ব্যান্ডের অন্যতম সদস্য মহান ফাহিমের সুর ও সংগীতায়োজনে ‘দুঃখদল’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিলেন কণ্ঠশিল্পী পারভেজ সাজ্জাদ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2020, 12:26 PM

Updated : 08 Apr 2022, 01:19 AM

অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ থেকে প্রকাশ পেয়েছে গানটি।

পারভেজ সাজ্জাদ বলেন, “অসম্ভব সুন্দর কথার গান। অসাধারণ সুর-সংগীতায়োজন করেছেন মহান। দুর্দান্ত একটি কাজ হয়েছে। আমি আমার গায়কীর সেরাটাই এতে দেওয়ার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি, শ্রোতারাই বিচার করুক। তবে এটা ঠিক যে, সবার ভালো লাগার মতো একটি গান হয়েছে ‘দুঃখদল’। আমার বিশ্বাস, গানটি সবার কানের জন্য আরামদায়ক হবে।”

মহান ফাহিম বলেন, “গানের কথা ভালো হলে সুর-সংগীতায়োজন করতেও ভালোলাগা কাজ করে, যেটি এই গানের ক্ষেত্রে হয়েছে। বলতে পারেন, আমার তৈরি করা গানের মধ্যে অন্যতম সেরা একটি গান হতে যাচ্ছে ‘দুঃখদল’। এখন শ্রোতাদের ভালো লাগলেই কাজটি সার্থক হবে।”

গানের ভিডিওচিত্রে মডেল হিসেবে দেখা যাবে আলিফ ও প্রমিকে। ভিডিও নির্মাণ করেছেন মোহাম্মদ রাসেল আবির।