২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেগম আখতারের ‘জোছনা’ হলেন মুক্তি

গজল, দাদরা ও ঠুমরি গানের শিল্পী বেগম আখতারের গাওয়া 'জোছনা করেছে আড়ি' গান অবলম্বনে  নির্মিত হয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘জোছনা’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2020, 12:55 PM

Updated : 08 Apr 2022, 01:18 AM

এটি নির্মাণ করেছেন রাশিদ পলাশ। পুরান ঢাকার নারিন্দায় শুটিং শেষে বর্তমানে সম্পাদনার টেবিলে আছে এই চলচ্চিত্রটি।

নির্মাতা জানান, এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মুক্তি। গান গেয়েছেন সম্পা দাস। সংগীত আয়োজন করেছেন বিবেক।

ইউফোরসির ব্যানারে চলতি মাসের শেষ দিকে অনলাইনে মুক্তি দেওয়া হবে এই ছবিটি।