২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেঘদল’ ছাড়ার ঘোষণা শোয়েবের

‘মেঘদল’ ব্যান্ডের সঙ্গে ১৮ বছরের সম্পর্কচ্ছেদের ঘোষণা দিলেন গিটারিস্ট রাশিদ শরীফ শোয়েব।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2020, 01:07 AM

Updated : 08 Apr 2022, 01:17 AM

তিন মাস আগে এ ব্যান্ড থেকে সরে এসেছেন বলে এক ফেইসবুক স্ট্যাটাসে জানান তিনি।

তিনি লেখেন, “যে ভালবাসার কারনে দীর্ঘ ১৮ বছর মেঘদল করেছি, গত বেশ কিছুদিন যাবত বিভিন্ন কারনে তা নষ্ট হয়ে যাচ্ছিল। সে কারনেই সরে আসা।”

“ব্যান্ড ছাড়াটা ইদানীং একটা ‘হটকেক’ বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মেঘদলের ভক্তরা নিশ্চয় এমনটা করবেন না। আমি মেঘদলের ভক্তদেরকে নিয়ে গর্ব করি, মেঘদলের প্রতি আপনাদের ভালবাসাকে স্যালুট জানাই। মেঘদল ভক্ত হিসেবে আজ থেকে আমিও আপনাদের দলে।”

তার এ ঘোষণার পর ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী শিবু কুমার শীল এক ফেইসবুক স্ট্যাটাসে বলেন, “…শোয়েবকে মেঘদল মিস করবে এ কথা আর বিশেষ কি বলব। তবে তার এই চলে যাওয়া আমাকে কষ্ট দিচ্ছে এজন্য যে আমি একজন সহযোদ্ধা হারালাম।

“স্টেজে যার দিকে মুখ করে সবগুলো গান এক নিঃশ্বাসে গেয়ে ফেলতে পারতাম সে দোসর, বন্ধুপ্রতিমজনকে আমি হারালাম। ব্যাক্তিগত জীবনে এর কোনো প্রভাব না পড়ুক এ আমার চাওয়া। …”

২০০২ সালের যাত্রা শুরুর পর থেকেই তরুণদের কাছে আলোচিত হয়েছে মেঘদল-এর গানগুলো।