২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিমপুরের গল্পে দুরন্ত টিভিতে ‘রং-বেরঙের গল্প’

সিসিমপুরের গল্পগুলো কণ্ঠ ও মজার মজার অলংকরণ যোগ করে ‘রং-বেরঙের গল্প’ শিরোনামে একটি অনুষ্ঠান প্রচার হবে দুরন্ত টিভিতে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2020, 10:51 AM

Updated : 08 Apr 2022, 01:06 AM

শুক্রবার থেকে সিসিমপুরের গল্পগুলো ধারাবাহিকভাবে প্রচার শুরু হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অনুষ্ঠানগুলো সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার বিকাল সাড়ে ৫টা ও ও রাত ৯টায় প্রচার হবে।

সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, “শিশুরা গল্প শুনতে পছন্দ করে। শিশুদের এই চাহিদাকে মাথায় রেখে আমরা এই নতুন উদ্যোগ নিয়েছি। এ অনুষ্ঠানে সিসিমপুরের গল্পের বইগুলো ভিন্নমাত্রায় পরিবেশন করা হবে।”