বাংলাদেশে পেপসি’র ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হলেন সালমান খান
প্রথমবারের মতো বাংলাদেশে কোনো ব্র্যান্ডের প্রচারে অংশ নিলেন বলিউড অভিনেতা সালমান খান।
রবিবার কোমল পানীয়র প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় বেভারেজ ব্র্যান্ড পেপসি মনে করে এই গ্রীষ্মে সালমান খান-কে সঙ্গে নিয়ে পেপসি এমন একটি শব্দ নিয়ে এসেছে, যা চেনায় আজকের তরুণদের। আর শব্দটি হল ‘সোয়্যাগ’!
আজ থেকে সালমান খান অভিনীত ‘প্রতি-চুমুকে-সোয়্যাগ’-এর একটি বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে। যেখানে তাকে চিরায়ত আত্মবিশ্বাসী রূপে দেখানো হয়েছে।
প্রথমবারের মতো বাংলাদেশে কোনো ব্র্যান্ডের প্রচারে অংশ নেওয়া সালমানের এই বিজ্ঞাপনচিত্র শুরু হয় একটি কলেজের ক্যান্টিনে। যেখানে দুই তরুণ-তরুণীকে একসঙ্গে বসে পড়াশোনা করতে দেখা যায়। তবে কয়েকজন সহপাঠী অবান্তর প্রশ্ন করে তাদের সময় নষ্ট করার চেষ্টা করে। তখনই সালমান পেপসি-তে চুমুক দিতে দিতে হাজির হন। আর তাদের অপ্রয়োজনীয় প্রশ্নের সামনে বাধা হয়ে দাঁড়ায় ও সোয়্যাগ স্টাইলে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
সালমান খানকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশে পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হতে পেরে আমি খুবই আনন্দিত। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়ে আমি সত্যিই অভিভূত। আমি নিশ্চিত পেপসি বাংলাদেশের সঙ্গে আমার এই নতুন যাত্রা তাদের ভালোবাসা আরও বাড়িয়ে দেবে।”
ট্রান্সকম বেভারেজ লিমিটেডের পক্ষ থেকে বলা হয়, “আজ আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে পেপসির নতুন ক্যাম্পেইন ‘প্রতি-চুমুকে-সোয়্যাগ’এর যাত্রা শুরু করতে যাচ্ছি। সালমান খানের সঙ্গে আমাদের এই নতুন যাত্রা একটি মাইল ফলক। যা আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে উদযাপন করতে যাচ্ছি।”
বিজ্ঞপ্তিতে পেপসিকো বাংলাদেশের মুখপাত্রের পক্ষ থেকে দাবি করা হয়, “পেপসি বরাবরই তরুণ প্রজন্মের একটি ব্র্যান্ড। নতুন নতুন ট্রেন্ড তৈরি করা, সময়ের সঙ্গে এগিয়ে যাওয়া এবং তরুণ প্রজন্মের বিশ্বাসের সঙ্গে এই ব্র্যান্ড সবসময় ওতপ্রোতভাবে জড়িত ছিল।”
“প্রতি-চুমুকে-সোয়্যাগ’ তরুণদের সোয়্যাগ আর অদম্য আত্মবিশ্বাসের সঙ্গে কীভাবে সামাজিক প্রতিবন্ধকতাগুলো মোকাবিলা করতে হয়, তারই পথ দেখায়। পেপসির সঙ্গে সালমানের সংশ্লিষ্টতা সোয়্যাগ কার্যক্রমকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।”
