২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিত্রনায়ক, প্রযোজক রানা হামিদের মৃত্যু

চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক রানা হামিদ মারা গেছেন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2020, 01:32 AM

Updated : 08 Apr 2022, 12:45 AM

কিডনি জনিত রোগ নিয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১১টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিচালক সোহানুর রহমান সোহান ও চিত্রনায়ক জায়েদ খান।

কিছুক্ষণের মধ্যেই তার মরদেহ জন্মস্থান নেত্রকোণায় নেওয়া হবে বলে হাসপাতাল থেকে জানান জায়েদ খান; রোববার তার দাফন হবে।

‘গ্যাং লিডার’ চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এ অভিনেতা ‘মা মাটি দেশ’, ‘সবার ওপরে প্রেম’র মতো বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) পরিচালকের দায়িত্বও পালন করেছেন; বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যও ছিলেন। চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সদস্য ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তথ্যমন্ত্রী।