২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এফডিসিতে টিসিবির পণ্য বিক্রি

করোনাভাইরাসের সঙ্কটের মধ্যে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য এফডিসিতে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2020, 08:36 PM

Updated : 08 Apr 2022, 12:39 AM

এফডিসিতে সোমবার চলচ্চিত্রের নিম্ন আয়ের কলাকুশলীদের মাঝে টিসিবির ট্রাকে চাল, ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ‍বিক্রি করা হয়েছে বলে গ্লিটজকে জানান প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

তিনি বলেন, করোনাভাইরাসের প্রকোপের মধ্যে প্রথমবারের মতো এফডিসিতে এ কার্যক্রম শুরু হয়েছে। আরো কয়েকদিন টিসিবির পণ্য বিক্রি করা হবে। পরবর্তীতে সবাইকে জানিয়ে দেওয়া হবে।

করোনাভাইরাসের মধ্যে চলচ্চিত্রে কর্মযজ্ঞ বন্ধ থাকায় নিম্ম আয়ের কলাকুশলীরা আর্থিক কষ্টে দিন কাটাচ্ছেন। তাদের কথা বিবেচনায় রেখেই এ ব্যবস্থা নেওয়ার হয়েছে।

বিশেষ করে দিন চুক্তিতে যারা কাজ করেন, তাদের মধ্যে এক্সট্রা, মেকআপ আর্টিস্টদের সহকারী, স্ট্যান্টম্যান, প্রোডাকশন বয়সহ আরো অনেক কলাকুশলীরাই ‘বেকার’ হয়ে গেছেন।