সিনেমায় গান গেয়ে আমরা উপার্জন করি না: নেহা কাক্কর
‘রিমিক্স’ আ ‘রিমেক’ কুইন হিসেবে খ্যাত নেহা কাক্কর বেশ স্পষ্ট করেই জানালেন বলিউডে সঙ্গীত শিল্পীদের উপার্জনের মূল উৎস সম্বন্ধে।
’ও সাকি সাকি’ এবং ‘আখ মারে’ খ্যাত এই শিল্পী সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেন, ‘বলিউডে গান গেয়ে আমাদের রুটিরুজি হয় না। বলিউডের সিনেমাতে বলা যায় বিনা পারিশ্রমিকেই গান গাওয়া হয়।”
তাহলে সঙ্গীত দারকাদের উপার্জনের জায়গা কোথায়- এমন প্রশ্নে নেহা বলেন, ‘কোনও সিনেমার কোনও গান হিট হলে আমরা প্রচূর লাইভ শো’য়ের আমন্ত্রণ পাই। বলিউডের সঙ্গীত শিল্পীদের আয়ের উৎস এই লাইভ শো।”
রিমেক গানে কণ্ঠে দেওয়ার কারণে সমালোচিত হলেও এই শিল্পী মনে করেন, কোথাও না কোথাও এর গ্রহণযোগ্যতা অবশ্যই আছে। তা না হলে এতো রিমেক হতো না বলিউডে।
নেহা কাক্কর গান ছাড়াও সামাজিক মাধ্যমে আলোচিত তার ভিডিও, কভার এবং সম্প্রতি আদিত্য নারায়নের সঙ্গে বিয়ের গুজব নিয়ে।
একটি রিয়েলিটি শো-এর বিচারক হিসেবে অংশ নিতে গিয়ে আদিত্য নারায়নের সঙ্গে তার ঘনিষ্টতা বাড়ে। উদিত নারায়নের সন্তান আদিত্য নারায়ন নিজেও একজন সঙ্গীত শিল্পী। তিনি ঐ অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন।
